খবরের চোখ
সব সময়

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু

0

- Advertisement -

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে ৷ এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে ৷
একইসময়ে নতুন করে ২ হাজার ২৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৭০ জনে ৷

- Advertisement -

সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে আরও ২ হাজার ২৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ২৩৮ জন ঢাকায় চিকিৎসাধীন ৷ বাকি ১ হাজার ৫৫ জন ঢাকার বাহিরে চিকিৎসা নিচ্ছেন ৷ এসময়ে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে ৷ এরফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.