শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামী সোমবার (৩১ জুলাই) সারাদেশের সব মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ৷
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷
ফখরুল বলেন, আমরা রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ৷ কিন্তু জানতে পেরেছি, আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে ৷ তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না আমরা ৷ যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি ৷ (ছবি সংগৃহীত)