খবরের চোখ
সব সময়

নিঝুম দ্বীপের সংরক্ষিত বনাঞ্চলের সীমানা নির্ধারণে হাইকোর্টের নির্দেশ

0

- Advertisement -

আদালত প্রতিবেদকঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নিঝুম দ্বীপের সংরক্ষিত বনাঞ্চলের সীমানা নির্ধারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ৷
আগামী ৬ মাসের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে এই সীমানা নির্ধারণের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে ৷

বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন ৷ রুলে নিঝুম দ্বীপের সংরক্ষিত বনাঞ্চলের সীমানা নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে ৷

- Advertisement -

আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ ও বন সচিব, প্রধান বন সংরক্ষক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে ৷

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ৷ অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সরওয়ার পায়েল ৷ মানবাধিকারকর্মী রফিক উদ্দিন এনায়েতের পক্ষে গত ১২ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিটটি দায়ের করেন আইনজীবী কবির পল্লব ৷

রিটে ওই ইউনিয়ন নির্বাচন বন্ধের আবেদন করা হয় ৷ এ বিষয়ে যুক্তিতে বলা হয়, নিঝুম দ্বীপের সংরক্ষিত বনাঞ্চলের সীমানা নির্ধারণ করার নির্দেশনা প্রয়োজন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.