খবরের চোখ
সব সময়

জাতীয় পার্টির রাজনীতি সঠিক ছিল না- জিএম কাদের

0

- Advertisement -

জাতীয় পার্টির (জাপা) রাজনীতি সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৷
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন ৷
জাপা চেয়ারম্যান বলেন, মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে মুদ্রার ওপিঠ ভাবে ৷ মানুষ এখন বিকল্প খুঁজছে ৷ কিন্তু আমরা বিকল্প হতে পারিনি ৷ কারণ আমাদের রাজনীতি সঠিক ছিল না ৷

তিনি আরও বলেন, বিএনপি আমাদের অনেক ক্ষতি করতে চেয়েছে, আমরা সেটা রুখতে পেরেছি ৷ কিন্তু আওয়ামী লীগ ঘরের ভেতরে ঢুকে আমাদের দল ভাঙতে চেয়েছে, এখনো চেষ্টা করছে ৷ তারা আমাদের নিয়ন্ত্রণ করতে চায় ৷ এ কারণেই মানুষ আমাদের গৃহপালিত মনে করে ৷ আর আওয়ামী লীগ মনে করে আমাদের কোরবানি করা যায় ৷

- Advertisement -

নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, নির্বাচনের নামে সিলেকশনে যাওয়া না যাওয়ার ব্যাপারে আমাদের দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে ৷

জাপা চেয়ারম্যান আরো বলেন, সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে অনির্বাচিত সরকার বা সংবিধানের বাইরে যারা ভোট চাইবে তাদের প্রতিহত করা হবে ৷ কিন্তু সরকার ছাড়া সব দলই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চাচ্ছে ৷ কারণ, এই নির্বাচনে সাধারণ মানুষের ভোটে জয়-পরাজয় নির্ধারণ হবে না ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.