আগামী জাতীয় নির্বাচনের আগে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের আয়োজিত জনসভায় যোগ দেন তিনি ৷
জনসভা মঞ্চে আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছাড়াও স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন ৷
আজ সকাল থেকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর শহর ও আশেপাশের এলাকায় ৷
বিভিন্ন স্লোগানে মুখর হয়েছে সমাবেশস্থলসহ শহরের সর্বত্র ৷ শেখ হাসিনার সরকার, বারবার দরকার; শেখ হাসিনার দুই নয়ন, রংপুরের উন্নয়ন; শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম এসব নানা স্লোগান চলছে ৷ সমাবেশের মাঠে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা ৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরে সাজ সাজ রব ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত তোরণ- ব্যানার -ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে পুরো শহর ৷
বুধবার দুপুর ১টায় ১৫ মিনিটে হেলিকপ্টারে রংপুরে পৌঁছান প্রধানমন্ত্রী ৷ আওয়ামী লীগের জনসভায় যোগদানের আগে রংপুর সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান ৷ জনসভা শেষে বিকেলে ঢাকায় ফিরবেন সরকার প্রধান ৷ রংপুর জিলা স্কুল মাঠ