বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ মঙ্গলবার (৮ আগস্ট) চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ৷
সোমবার (৭ আগস্ট) রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন ৷
তিনি জানান, মঙ্গলবারের সংবাদ সম্মেলন দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে ৷ বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷
দিদার আরো জানান, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তসমূহ নিয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা ৷