খবরের চোখ
সব সময়

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা বাতিল

0

চলতি বছরের প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা বাতিল করা হয়েছে ৷ মূলত শিক্ষার্থীদের নোট-গাইড আর কোচিং নির্ভর পড়াশোনা বন্ধ করে, যুগোপযোগী শিক্ষা এবং প্রতিদিন ক্লাসেই মূল্যায়নের ব্যবস্থা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় এই সিদ্ধান্ত হয় ৷

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷

তিনি জানান, বৃত্তি পরীক্ষা না থাকলেও ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে ৷ তবে বৃত্তি দেয়ার ক্ষেত্রে কী কী মানদণ্ড থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি ৷

এর আগে ২০০৮ সালের পর গত বছর আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.