ইবনে সিনার লভ্যাংশ নির্ধারণের সভা ২১ সেপ্টেম্বর শেয়ারবাজারে ঔষধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে ৷ কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৷
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে ৷
ওই দিন ইবনে সিনার পরিচালনা পর্ষদ সভা বিকেল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে ৷ সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে ৷
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৮ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ৷