খবরের চোখ
সব সময়

খাদের কিনারে বিএনপি, নির্বাচন বর্জন করলেই পতন: সম্প্রচারমন্ত্রী

0

- Advertisement -

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ক্রমাগত নির্বাচন বিমুখ হওয়া, চাপিয়ে দেয়া সিদ্ধান্তের কারণে ব্যক্তির লাঠিয়াল বাহিনীতে পরিণত বিএনপি আজ খাদের কিনারে এবং আগামী নির্বাচন বর্জন করলেই তাদের পতন নিশ্চিত ৷

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সভায় সমসাময়িক প্রসঙ্গে তিনি এ কথা বলেন ৷

- Advertisement -

সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি এমন একটা দল, যে দল করলে সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন দূরে থাকুক, ইউনিয়ন পরিষদের মেম্বার বা সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচনও করা যায় না ৷

হাছান মাহমুদ আরও বলেন, তারেক রহমান যতদিন নির্বাচন করতে না পারবেন, ততদিন বিএনপির কেউ ইউনিয়ন মেম্বার নির্বাচনও করতে পারবেন না – এটিই এখন তাদের নীতি ৷

তিনি বলেন, বিএনপির গণমিছিল থেকে যদি মানুষের ওপর হামলা হয়,পুলিশের ওপর হামলা হয়, মানুষের সহায়-সম্পত্তি নষ্ট করা হয়, আমরা ছেড়ে দেবো না ৷ আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো ৷ ছবি সংগৃহীত

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.