খবরের চোখ
সব সময়

সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমলো

0

- Advertisement -

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ৷
রোববার (১৩ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম কমানোর এ সিদ্ধান্ত জানায় সংগঠনটি ৷

- Advertisement -

এতে করে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৭৪ টাকা ৷ বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে ৷ এছাড়া খোলা সয়াবিনের নতুন দাম হবে ১৫৪ টাকা প্রতি লিটার ৷ বর্তমানে খোলা সয়াবিনের তেলের দাম ১৫৯ টাকা প্রতি লিটার ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.