দেশের বাজারে চিনির দাম কমেছে ৷ প্রতি কেজিতে ৫ টাকা কমিয়ে নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন ৷
রোববার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিনির দাম কমানোর এ সিদ্ধান্ত জানায় সংগঠনটি ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় চিনির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১৩৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনি ১৪০ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হলো ৷
চিনির নতুন নির্ধারিত মূল্য সোমবার (১৪ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন ৷