খবরের চোখ
সব সময়

তিস্তা ব্যারাজের ৪৪ গেট খুলে দিয়েছে

0

- Advertisement -

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢ্লে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৷ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা ও ভাঙন শুরু হয়েছে ৷ এতে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা ৷

তিস্তার পানি বৃদ্ধির ফলে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ এদিকে পানি নিয়ন্ত্রণের ব্যারাজে ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ ৷

- Advertisement -

ডালিয়া পানি বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা সাংবাদিকদের জানান, সোমবার (১৪ আগস্ট) ভোর ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) ৷

বিভিন্ন সূত্রে জানা গেছে, রংপুর গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী, নোহালী, আলমবিদিতর, চর বৈরাতি, নীলফামারীর ডিমলা উপজেলার কালিগঞ্জ, ঝাড়সিংহেশ্বর, বাইশপুকুর ও জলঢাকা উপজেলার ফরেস্টের চর, ভাবনচুর, ডাউয়াবাড়ী,শৈলমারী, লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ফকিরপাড়া, পাটগ্রামের দহগ্রাম, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.