নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার সাড়ে ৩৮ ঘন্টা পর সচল হয়েছে ৷ বুধবার (১৬ আগস্ট) দুপুরে দুইটার পর থেকে সচল হতে শুরু করেছে এই সার্ভার ৷
সার্ভারের দায়িত্বে থাকা সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, এনআইডি সার্ভার আংশিক ঠিক করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে সব চালু হয়ে যাবে ৷
তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে সার্ভার মেইনটেইনেন্সের কাজ করা হচ্ছে ৷ এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান রয়েছে ৷ কিছুক্ষণের মধ্যেই সার্ভার ঠিক হয়ে যাবে ৷ সরকারি ছুটি থাকলে আমরা সার্ভারের মেইনটেইনেন্সের কাজ করি ৷
এদিকে সাইবার হামলার আশংঙ্কায় বন্ধ করে দেয়া হয়েছে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার আজ সকাল থেকে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল ৷
দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে ৷