খবরের চোখ
সব সময়

৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

0

- Advertisement -

ভারত ছাড়াও আরও ৯ দেশ থেকে পেঁয়াজ দেশে আসবে ৷ পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার ৷ বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয় ৷

- Advertisement -

বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিসর থেকে ৩ হাজার ৯১০ টন, কাতার থেকে ১ হাজার ১০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও ইউএই থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে ৷

কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.