খবরের চোখ
সব সময়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

0

- Advertisement -

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৷

শুক্রবার (২৫ আগস্ট) ছয়টা থেকে শনিবার (২৬ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ৷

- Advertisement -

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)কে, এন, রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১৩ হাজার ৭৮৫টি ইয়াবা, ৪৯ গ্রাম হেরোইন ও ৭১ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা জব্দ করা হয় ৷

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.