ডেস্ক রিপোর্টঃ
গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে তুলা গবেষণা কেন্দ্র পর্যন্ত আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৷ এছাড়া চাপ কম থাকবে আশেপাশের এলাকায় ৷
বুধবার (১৫ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ ৷
মোনায়েম/ঢাকা