খবরের চোখ
সব সময়

প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন

0

- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের পার্শ্ব ও দ্বিপক্ষীয় অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি এসে পৌঁছেছেন ৷

- Advertisement -

তিনি নিউইয়র্ক থেকে সড়ক পথে ওয়াশিংটন ডিসিতে সন্ধ্যা ৬টায় এসে পৌঁছান ৷ ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ৷
এর আগে প্রধানমন্ত্রী শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কে তার আবাসস্থল দ্য লোটে থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওয়ানা হন ৷ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান ৷

প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন ৷ সফর শেষ করে প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন ৷ আগামী ৪ অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.