রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২৭ সেপ্টেম্বর (বুধবার) তিন দিনের সফরে নিজ শহর পাবনা যাচ্ছেন ৷ রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷
তিনি জানান, রাষ্ট্রপতি বুধবার বিকেলে একটি জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন ৷ জেলার বিভিন্ন পেশাজীবি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন ৷
তিনি আরো বলেন, রাষ্ট্রপ্রধান জেলার সাথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব জনসমাবেশে ভাষণ দেবেন ৷ তিনি পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ৫০০ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করবেন ৷
রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ ৷ আগামী ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে ৷