খবরের চোখ
সব সময়

টিকা তৈরিতে বাংলাদেশকে ৩৩ কোটি ৮০ লাখ ডলার দেবে এডিবি

0

- Advertisement -

ডেঙ্গু ও জলাতঙ্কসহ পরিচিত সব রোগের টিকা তৈরির একটি প্রকল্পে বাংলাদেশকে ৩৩ কোটি ৮০ লাখ ডলার দিতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৷

বুধবার (১১ অক্টোবর) সকালে নিজ দপ্তরে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডমিন গিনটিং এর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ৷

- Advertisement -

তিনি আরও জানান, শিগগিরই একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হবে ৷ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ প্রকল্প নিতে হবে ৷ তা না হলে বরাদ্দ বাতিল হওয়ার আশংকা রয়েছে ৷

এসময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এ খাতে অগ্রাধিকার দেয়া হচ্ছে ৷ এডিবি থেকে আগামী বছরও ৩ বিলিয়ন ডলার অর্থায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি ৷

এশীয় উন্নয়ন ব্যাংকের দৃষ্টিতে প্রকল্প বাস্তবায়ন ও ঋণ পরিশোধে বাংলাদেশ ভালো করছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ৷ নির্বাচনের কারণে যেন প্রকল্পটি ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সতর্ক রয়েছে সরকার বলেও জানান তিনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.