খবরের চোখ
সব সময়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মধ্যে হাহাকার: জিএম কাদের

0

- Advertisement -

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম ৷

সরকার বেঁধে দেওয়া দামের চেয়েও অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ডিম, পেঁয়াজ ও আলু ৷ দেখার যেন কেউ নেই ৷ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে ৷

- Advertisement -

বুধবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন ৷

বিবৃতিতে তিনি বলেন, গেল ১৪ সেপ্টেম্বর ৬৪ থেকে ৬৫ টাকায় প্রতি কেজি পেঁয়াজ, ৩৫ থেকে ৩৬ টাকায় প্রতি কেজি আলু এবং ডিমের ডজন ১৪৪ টাকা নির্ধারণ করে দেয় সরকার ৷ প্রকৃত সত্য হলো, সরকার নির্ধারিত মূল্যে একদিনও ডিম, পেঁয়াজ ও আলু বিক্রি হয়নি বাজারে ৷

তিনি বলেন, বর্তমানে বাজারে প্রতি কেজি আলু ৫০ থেকে ৫৫ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ১০০ থেকে ১০৫ টাকা এবং ডিমের ডজন ১৬০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে ৷ সাধারণ মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে ৷ মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে ৷ ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মুনাফালোভীদের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.