বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ ৷
একইসঙ্গে তাকে লাখ টাকা জরিমানা করা হয়েছে ৷ আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্নসমর্পণ করতে বলা হয়েছে ৷
অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত ৷
বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন ৷