খবরের চোখ
সব সময়

ভোকেশনাল শাখার একাডেমিক ভবনের উদ্বোধন কিশোরগঞ্জ উপজেলাকে শিক্ষা নগরী বানাতে চাই- এমপি আদেল

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন(বিশেষ প্রতিনিধি):

গতকাল বুধবার সকালে কিশোরগঞ্জে মহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৫তলা বিশিষ্ট একাডেমি ভবনের উদ্বোধন করেন নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ আহসান আদেলুর রহমান আদেল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বলেন এই ৫তলা বিশিষ্ট একাডেমি ভবন উদ্বোধনের মধ্য দিয়ে কিশোরগঞ্জ উপজেলাকে শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে চাই।

- Advertisement -

কিশোরগঞ্জ উপজেলার অধিকাংশ স্কুল,কলেজ, মাদ্রাসায় ভবন দিয়েছি। আমি এমপি নির্বাচিত হওয়ার পর দুটি বছর করোনার কারনে কোন কিছু করতে পারি নাই। মাত্র তিন বছরের মধ্যে সৈয়দপুর-কিশোরগঞ্জ নির্বাচনী এলাকায় রাস্তাঘাট, ব্রীজ, কালভাট, একাডেমি ভবন সহ একাধিক কাজ করেছি। আপনারা আগামীতে আমাকে নির্বাচিত করতে পারলে কিশোরগঞ্জ উপজেলাকে একটি শিক্ষানগরী ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।

উদ্বোধনী শেষে নিতাই ইউনিয়নে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন। দুপুরে উপজেলার ৯টি ইউনিয়নের গরীব, অসহায়,দু:স্থ ও হত-দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম,জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ:সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ, সংসদ সদস্যের পিএস রায়হানুল আহসান রমি, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সম্্রাট হোসেন, সাধরণ সম্পাদক আব্দুল হালিম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিক, জাতীয় শ্রমিক পার্টির নেতা আহাদুল হক, জাতীয় মহিলা পার্টির নেত্রী রুপালী বেগমসহ জাতীয়পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.