খবরের চোখ
সব সময়

সৈয়দপুরে শিল্প কারখানায় আগুন প্রায় ৩ কোটি টাকা ক্ষতি

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন:

নীলফামারীর সৈয়দপুরে ইলাহি কুটির নামে একটি শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৩ ঘণ্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -

১৫ নভেম্বর দিবাগত রাত দুইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইলাহি কুটির শিল্প কারখানার ব্যবস্থাপক রিয়াদ জানায়, কারখানায় রড, তারসহ ৬ প্রকারের পণ্য উৎপাদন করা হয়।
বুধবার সন্ধ্যার দিকে কারখানা বন্ধ করে চলে যান শ্রমিকরা। পরে রাত দুইটার দিকে নৈশপ্রহরীর মাধ্যমে জানতে পারেন কারখানায় আগুন লেগেছে। নৈশপ্রহরী ও এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে যায় পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে যায় মূল্যবান মেশিন ও কারখানার মালামাল।এতে ক্ষতির পরিমাণ ৪ কোটি টাকার ঊর্ধ্বে ধারণা করছেন।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিরাজুল হক বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.