খবরের চোখ
সব সময়

নীলফামারির কিশোরগঞ্জে এবার আগাম আলু উত্তোলন করেছে কৃষক

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন বিশেষ প্রতিনিধি:

- Advertisement -

নীলফামারীর কিশোরগঞ্জে এবার আগাম আলু উত্তোলন করছে কৃষক। আগাম আলু ৭৮ টাকা কেজি দরে বিক্রি করে দ্বিগুন লাভ হওয়ায় খুশি কৃষক। এই আগাম আলু উত্তোলনকে ঘিরে ব্যাস্ত সময় পার করছে কৃষকরা। উপজেলার রনচন্ডি ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের কৃষক নুরুল আলীম মাষ্টার ও হযরত আলী আগাম আলু উত্তোলন করছেন। চলতি বছর ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষমাত্রা নিধার্রণ করা হয়েছে। এরমধ্যে ৪ হাজার ৬০০ হেক্টর আগাম আলু উত্তোলন করা হবে। চলতি বছর ১৫ সেপ্টেম্বরে বুননকৃত জমিতে ৫৫ থেকে ৬০ দিনে ফলনযোগ্য আগাম আলু উত্তোলন করছে। আলুর মাঠে কেউ মাটি খুড়ছে,কেউ কুড়াচ্ছে। কেউ ঠেসে ঠেসে বস্তা ভরছে। কোথাও আবার ডিজিটাল মিটারে চলছে ওজন। বাজারে চাহিদা আর দাম থাকার ফলে আগেভাগে উচু সমতলভূমিতে চাষ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ অঞ্চলের কৃষকরা।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.