বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের আর সুরক্ষা সেবা বিভাগ বা বাংলাদেশ মিশংগুলো থেকে এনওসি (অনাপত্তিপত্র) নিতে হবে না ৷
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে এই নিয়ম কার্যকর হবে ৷ এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে ৷
বুস্টার ডোজ টিকা গ্রহণকারী দেশি-বিদেশি নাগরিকরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশকালে টিকা কার্ড বা উপযুক্ত প্রমাণ এবং আরটি- পিসিআরভিত্তিক নেগেটিভ রিপোর্ট প্রদর্শন করে নিজেদের গন্তব্যে যেতে পারবেন ৷
তারা কোয়ারিন্টিনের আওতামুক্ত থাকবেন ৷ তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে ৷ এই শর্তাবলী বিমানপথে অনুমোদিত যাত্রীদের ক্ষেত্রেও কার্যকর হবে ৷
নির্দেশনায় বলা হয়েছে, টিকা সম্পন্ন না হলে ৭২ ঘন্টা মেয়াদি আরটি-পিসিআরভিত্তিক নেগেটিভ রিপোর্ট প্রদর্শন ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় যাত্রীদের ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নিজের খরচে আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ৷ ফলাফল আসা পর্যন্ত নিজ খরচে যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে ৷
মোনায়েম /ঢাকা