খবরের চোখ
সব সময়

নীলফামারীতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

0

সরকার সালাহউদ্দীন সুমন বিশেষ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এতে নীলফামারী ১ আসনে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারীর ২ আসনে আসাদুজ্জামান নূর, নীলফামারী ৩ আসনে অধ্যক্ষ গোলাম মোস্তফা ও নীলফামারী ৪ আসনে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার( ২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নীলফামারী ১ আসন ( ডোমার-ডিমলা) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নীলফামারী ২ আসন (নীলফামারী সদর) আসাদুজ্জামান নূরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়কমন্ত্রী।

নীলফামারী ৩ আসন (জলঢাকা) গোলাম মোস্তফা। তিনি সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

নীলফামারী ৪ আসন (কিশোরগঞ্জ -সৈয়দপুর) বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা পরিষদের আহবায়ক।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.