সরকার সালাহউদ্দীন সুমন বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ (গংগাচড়া ও আংশিক সিটি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ৷ দলীয় প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট রেজাউল করিম রাজু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন,তিনি বর্তমান জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। অ্যাডভোকেট রেজাউল করিম রাজু কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রংপুর জেলা ছাত্রলীগ ছিলেন।
এর আগে তিনি ২০১৯ সালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জোটগত রাজনৈতিক সমীকরণে দলীয় নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। এরপর থেকে আলোচনায় ছিলেন,অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। এবার তিনি দলীয় প্রতীক নৌকা নিয়ে রংপুর ১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা,
রোববার (২৬ নভেম্বর)রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে মনোনয়ন দেওয়া, গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে। রোববার বিকালে,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরে উপজেলা দলীয় কার্যালয়ে থেকে বের হওয়া এই মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আবার সেখানে গিয়ে শেষ করে। এ সময় এডভোকেট রেজাউল করিম রাজুকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও তাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো: আজিজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক, আব্দুল আউয়াল পাভেল, আরো বক্তব্য রাখেন,যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম (লুলু) ছাত্রলীগের সভাপতি, কাওসার হোসেন নয়ন, সাধারণ সম্পাদক, জিএম শাহজালাল। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ইখলাস উদ্দিন লিখন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।