খবরের চোখ
সব সময়

জমি নিয়ে বিরোধে বাবাকে হত্যা করল ছেলে

0

- Advertisement -

সালাউদ্দিন সুমন, বিশেষ প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল আজিজ (৬৫) নামে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নূর ইসলাম (৩৫) পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার ঝুনাগাছ চাপানী উত্তর সোনাখুলি গ্রামে এ ঘটনা ঘটে। আজিজের তিন ছেলে ও তিন মেয়ে।

- Advertisement -

আজিজের মেয়ে তাহেরা বলেন,পরশু দিন আমার বাবা আমাকে কল দিয়ে বলছে তার ছেলেরা তাকে মেরে ফেলবে।আমার ছেলের পরিক্ষা শুরু হওয়ায় আমি আসতে পারিনি আমি বলেছি আপনি এলাকার মানুষকে বললে তারা বিচার করে দিবে।এর আগেও অনেক বিশৃঙ্খলা হয়েছে।আমার বাবাকে মেরে ফেলার কথা বলে মেরে ফেলবে আমি তাতো জানি না। আজ আমাকে এলাকার মানুষ আমাকে খবর দিসে আমার বাবাকে মেরে ফেলছে।

স্থানীয়রা জানায়, নূর ইসলাম তার বাবার সাথে বাকবিতন্ডায় জড়ায় এতে নূর ইসলামের হাতে থাকা কোদাল দিয়ে বাবাকে মারপিট করলে মাথা ফেটে যায় রক্তাক্ত হয়ে মাঠিতে লুঠিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজে প্রেরন করা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এবিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.