খবরের চোখ
সব সময়

বেঙ্গল কমার্শিয়াল ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি

0

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

করোনায় ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প ও সেবাখাতে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সুবিধা প্রদানের বিপরীতে আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম সুবিধা গ্রহণের লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷

- Advertisement -

রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) এর মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম এ চুক্তিতে স্বাক্ষর করেন ৷

এসময় উপস্থিত ছিলেন – বাংলাদেশ ব্যাংকের দুজন যুগ্ম পরিচালক (ডিওএস) মোঃ লুৎফুল হায়দার পাশা ও মোহাম্মদ আতিকুর রহমান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের হেড অব সি আর এম মোহাম্মদ জাকির হোসেন এবং এডিপি সাবরিনা নওরীন ৷ ছবি সংগৃহীত

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.