কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী):
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র দাখিল করেন সাংসদ আহসান আদেলুর রহমান আদেল।
বৃহস্পতিবার সকাল ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকীর হাতে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রশিদুল ইসলাম, বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান,কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন,পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক ও জাতীয় পার্টির উপজেলা কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ প্রমূখ। মনোনয়নপত্র জমাদান শেষে প্রায় দুই হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতা কর্মী উৎসাহ উদ্দীপনার মাধ্যমে লাঙ্গল প্রতীকের শ্লোগানে মুখরিত করে গোটা উপজেলায়।
এরপর উপজেলা শহর প্রদক্ষিণ শেষে গাড়ী বহর নিয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে সাক্ষাতে মিলিত হয় আহসান আদেলুর রহমান এমপি।