খবরের চোখ
সব সময়

সব থানার ওসি বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে বলা হয়েছে

0

- Advertisement -

রাসেদ মাহমুদ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাম নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷

- Advertisement -

ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত একটি নির্দেশনা ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে ৷

ইসি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলির করার জন্য সিদ্ধান্ত দিয়েছে ইসি ৷ প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে ৷

অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে বলা হয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.