খবরের চোখ
সব সময়

জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

0

- Advertisement -

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)৷
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৷
এ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন ৷ তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন ৷
নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৮৪৯ জন ৷

- Advertisement -

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি ও চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ৷ ২৮ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন ৷ সেই তফসিল অনুসারে আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.