খবরের চোখ
সব সময়

নীলফামারীতে মাদকবিরোধী ও বৃক্ষরোপণ আলোচনা সভায় পুলিশ সুপার

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন:

আজ বুধবার(১০ই জানুয়ারি সকাল ১০ ঘটিকায় নীলফামারী ছাত্রসংঘ,নীলফামারী এর আয়োজনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচি ও মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম।

- Advertisement -

এ সময় পুলিশ সুপার তার বক্তৃতায় বৃক্ষরোপনের নানা সুফল ও মাদকদ্রব্য সেবনের নানা কুফল সম্পর্কে আলোচনা করেন। এবং শিক্ষার্থীদের মাদকের সংস্পর্শে না যাওয়ার আহ্বান জানিয়ে এবং যারা মাদকদ্রব্য সেবন করে তাদের এড়িয়ে চলার নির্দেশ প্রদান করেন। আলোচনা শেষে পুলিশ সুপার নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি আম এবং একটি জাম বৃক্ষের চারা রোপন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নীলফামারী; জনাব মাসুদ সরকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, নীলফামারী জেলা শাখা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব নলিনী কান্ত রায়, প্রধান শিক্ষক, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, নীলফামারী।

এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.