খবরের চোখ
সব সময়

পাঁচ মাস পর হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

0

- Advertisement -

দীর্ঘ পাঁচ মাসের অধিক সময় হাসপাতালে থাকার পর বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৷ আজ বিকেল ৫টার দিকে তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশে বের হন ৷

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান ৷

- Advertisement -

তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসায় থেকে চিকিৎসা নেবেন খালেদা জিয়া ৷

হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের নেতাকর্মীরা ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.