খবরের চোখ
সব সময়

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

- Advertisement -

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি সেখানে পৌঁছান ৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ৷ সফরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ৷

পঞ্চমবার সরকার গঠনের পর এটি বঙ্গবন্ধু কন্যার প্রথম গোপালগঞ্জ সফর ৷ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সমাধি সৌধে শ্রদ্ধা জানাবেন সরকার প্রধান ৷

- Advertisement -

দুদিনের সফরে গোপালগঞ্জে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সকাল ৯ টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা দেন প্রধানমন্ত্রী ৷

এ সফরে শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন ৷ তার সফরকে কেন্দ্র করে নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে ৷ জেলার সর্বত্র নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ৷

শনিবার বিকেলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন ৷
এছাড়া রোববার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ৷ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সড়কপথে ঢাকায় ফিরে যাবেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.