সিনিয়র রিপোর্টার:
শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশের নিম্ন মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে ৷
তিনি বলেন,২০১০ এর শিক্ষানীতির আলোকে নিম্ন মাধ্যমিক শিক্ষাকে অবৈতনিক অথবা স্বল্পমূল্যে দেওয়ার চেষ্টা করা হবে ৷ টাকার অভাবে কোনো শিক্ষার্থী যাতে নিম্ন মাধ্যমিক থেকে ঝরে না পড়ে,সেই প্রয়াস থাকবে আমাদের ৷
শনিবার (১৩ জানুয়ারি) রাতে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ৷
নতুন কারিকুলামে পরীক্ষা থাকবে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমি শিগগিরই বিশেষজ্ঞদের সঙ্গে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব ৷ তবে মূল্যায়নটা এমনভাবে হওয়া উচিত, যাতে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে ৷