খবরের চোখ
সব সময়

জাহাঙ্গীর কবির নানককে ফুলেল শুভেচ্ছা জানান বস্ত্র ও পাট সচিব

0

- Advertisement -

মারুফ শাহ:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং নবনিযুক্ত বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, পাট খাতের সমৃদ্ধি অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি ৷ বস্ত্র ও পাট খাতকে সজীব -সতেজ করতে আস্থা ও অবিচলের সাথে দায়িত্ব পালন করবো ৷

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্যে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন ৷ এ সময় বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফসহ মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷

- Advertisement -

নবনিযুক্ত বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, রপ্তানি পণ্য হিসেবে শুধু গার্মেন্টস পণ্যের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে ৷

নানক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রুপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে ৷

উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.