খবরের চোখ
সব সময়

মহাসড়কে হাট-বাজার ও স্থাপনা অপসারণে হাইকোর্টের রুল

0

- Advertisement -

আদালত প্রতিবেদক:

সারাদেশের মহাসড়কে থাকা হাট-বাজার, নসিমন – করিমন, ভটভটি জাতীয় যানবাহন ও স্থাপনা অপসারণে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ ৷

মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রুল জারি করেন ৷

- Advertisement -

চার সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, হাইওয়ে পুলিশের প্রধানকে রুলের জবাব দিতে বলা হয়েছে ৷

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম বদরুল ইসলাম ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া ৷

গত ১৪ জানুয়ারি নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সারা দেশের মহাসড়ক, সড়কে থাকা অবৈধ স্থাপনা, হাট-বাজার, নসিমন- করিমন ও ভটভটি জাতীয় যানবাহন অপসারণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয় ৷ আইনজীবী এস এম বদরুল ইসলাম এ রিট দায়ের করেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.