খবরের চোখ
সব সময়

অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে: খাদ্যমন্ত্রী

0

- Advertisement -

সিনিয়র রিপোর্টার:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ৷

বৃহস্পতিবার (জানুয়ারি ১৮) বাংলাদেশ সচিবালয় হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে আট বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অবৈ মজুত বিরোধী কার্যক্রম গতিশীল করতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ৷

কেউ ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া ধান চালের ব্যবসা করতে পারবেনা ৷ লাইসেন্স ছাড়া কেউ অবৈধ মজুত করলে আইন মোতাবেক ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী ৷

- Advertisement -

খাদ্যমন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শান্তিতে রাখা ৷

তিনি আরও বলেন, সবাই আন্তরিকতার সাথে কাজ করলে খুব তারাতাড়ি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে ৷

সাধন চন্দ্র বলেন, ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ মজুতদার ধরা পড়েছে ৷ অভিযানে জরিমানা করা হয়েছে ৷ এই অভিযান চলমান রাখতে এবং সুফল করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে ৷

খাদ্যমন্ত্রী আরও বলেন, ক্যাপাসিটির বেশি মজুত করেছে কিনা তা নিশ্চিত করতে হবে ৷ পাক্ষিক রিপোর্ট দিচ্ছেন কি না সেটাও দেখতে হবে ৷ প্রয়োজনে ক্রাশ প্রোগ্রাম হাতে নিতে হবে ৷ তবে সাধারণ কৃষক বা গৃহস্থ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার জন্য আহবান জানান তিনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.