খবরের চোখ
সব সময়

সৌদি আরবের কাছে আরও বিনিয়োগের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

0

- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর আর্থ-সামাজিক অগ্রগতির জন্য তার সরকারের পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে সৌদি আরবের কাছে বাংলাদেশে আরও বিনিয়োগ প্রত্যাশা করেছেন ৷

মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম আজ বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে এসব কথা বলেন ৷

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এ আহবান জানিয়েছেন ৷

সরকার প্রধান বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ সৌদি আরব এবং দেশটির জনগণের মঙ্গল কামনা করেন ৷ কারণ, তারা মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের খাদেম ৷

- Advertisement -

সরকার প্রধান হিসেবে পুননির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ৷

বার্তায় যুবরাজ বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন ৷

সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশের আটটি বিভাগে আটটি মসজিদ ও ইসলামি ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠার জন্য তার দেশের ইচ্ছার কথা জানান ৷

প্রধানমন্ত্রী ঢাকায় একটি ইন্সটিটিউট স্থাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.