খবরের চোখ
সব সময়

রমজান মাসে পণ্যমূল্য স্বাভাবিক চায় এফবিসিসিআই

0

- Advertisement -

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহবান জানিয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ৷
ডলার সংকটের কারণে নিত্যপণ্য আমদানি ও সাপ্লাই চেইনের মাধ্যমে সরবরাহ ব্যবস্থায় যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সেজন্য অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে ৷
এলসি খোলার ক্ষেত্রে বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও যাতে এলসি খুলতে পারেন এবং বাংলাদেশ ব্যাংক ঘোষিত রেটে ডলার কিনতে পারেন, সে বিষয়ে অর্থমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয় ৷

- Advertisement -

গতকাল সোমবার(২২ জানুয়ারি) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এসব বিষয় তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ৷
তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, আগামী অর্থবছরে ব্যবসাবান্ধব বাজেট প্রণয়ন করতে হবে ৷ এনবিআরের সঙ্গে বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নত করতে হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.