খবরের চোখ
সব সময়

সনি র‍্যাংগসের এমডিসহ ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

0

- Advertisement -

অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সনি র‍্যাংগস ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইনসহ চার কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

- Advertisement -

রোববার (২১ জানুয়ারি) সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে দেওয়া চিঠিতে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ৷
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ৷ চিঠির সঙ্গে অভিযোগসহ সংশ্লিষ্ট ৫৭ পাতার নথিপত্র যুক্ত করা হয়েছে বলে জানা গেছে ৷

চিঠিতে বলা হয়েছে, সনি র‍্যাংগস ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক যে একরাম হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক বিনাস হুসাইন, ডেপুটি জেনারেল ম্যানেজার জানে আলম ও নজরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.