সরকার সালাউদ্দীন সুমন :
নীলফামারীর পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম সার্বিক দিক-নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে ও এসআই/মোঃ আবু বকর সিদ্দিক এর সহায়তায় জলঢাকা থানার চৌকস একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০১টি পাথর বোঝাইকৃত ট্রাক ফেনসিডিল বহনের সময় আসামী ১/মোহাম্মদ কারিমুল ইসলাম (৩২) পিতা- আওলাদ হোসেন, গ্রাম-দক্ষিণ গড্ডিমারী ২/আসামী মোহাম্মদ জাহিদুল ইসলাম (৩০) পিতা মোঃ- রমজান হোসেন গ্রামঃ-মধ্য ধুপনি গুড্ডি মারি সকলের থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাটদ্বয়কে জলঢাকা থানাধীন বড়ঘাট এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেখানো মতে ট্রাকের বডির সামনে পাথরের ভিতরে থাকা দুইটি চটের বস্তায় মোট ২০০(দুইশত) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার এবং ফেনসিডিল বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।