ডেস্ক রিপোর্ট:
স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ৷
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করবেন তিনি ৷
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি জানিয়েছেন ৷
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের ৷ সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি ৷
২০৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়লে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় ৷ সেখানেই তার বাইপাস সার্জারি করা হয় ৷ এরপর থেকে নিয়মিত বিরতিতে তাকে সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয় ৷