খবরের চোখ
সব সময়

মাদক নিয়ে পুলিশ জনতার মারামারি

0

- Advertisement -

রানু মিয়া,রংপুর প্রতিনিধি:

- Advertisement -

রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের শেখ হাসিনা সেতুর দক্ষিণ পাশে মহিপুর বাজার এলাকায় গতকাল শনিবার রাতে একটি সন্দেহভাজন প্রাইভেট কার আটক করে স্থানীয় জনগণ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট কারটি কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার থেকে বেপরোয়া গতিতে আসতেছিল এবং পিছনে ধাওয়া করতেছিল মাদকদ্রব্য অধিদপ্তরের গাড়ি ৷
গাড়িটিকে সন্দেহ করে আটক করে তল্লাশি করলে দেখা যায় সেখানে তিন বস্তা ফেনসিডিল ছিল। স্থানীয় জনগণ উক্ত ফেনসিডিলের বস্তাগুলি গাড়ি থেকে বের করে দেখতে চাইলে তাদের বাধা দেন মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনকে লাঞ্ছিত করে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয় গংগাচড়া মডেল থানা পুলিশ। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে লোকজন এবং তিন বস্তা ফেনসিডিল ও প্রাইভেট কারের একজন আরোহী মো: মেহেদী হাসান (২৫)কে থানায় নিয়ে আসেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.