খবরের চোখ
সব সময়

নতুন সরকারের প্রথম সচিব সভা আজ

0

- Advertisement -

বুলবুল আহাম্মেদ(সিনিয়র রিপোর্টার):

নতুন সরকারের প্রথম সচিব সভা আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) ৷ বাংলাদেশ সরকারের সব মন্ত্রনালয় ও বিভাগের সচিবদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

- Advertisement -

সাধারণত মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিব সভা হয়, যেখানে সরকারের সব সচিব অংশ নেন ৷ মাঝে মাঝে সচিব সভায় অংশ নেন প্রধানমন্ত্রী ৷ সর্বশেষ ২০২২ সালের ২৭ নভেম্বর সচিব সভায় যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সরকার প্রধান সচিব সভা সভায় দিকনির্দেশনা দেবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.