খবরের চোখ
সব সময়

ঢাকা আইনজীবী সমিতির ভোট গ্রহণ চলছে

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) দুদিনব্যাপী ভোটগ্রহণ আজ থেকে শুরু হবে ৷ আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুদিনই সকাল ৯টা থেকে শুরু হয়ে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে ৷ এরপর ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে ৷

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম সমর্থিত নীল দলের আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচন ৷
দু-দলের ২৩ জন করে প্রার্থী রয়েছেন ৷ এরমধ্যে ১০টি সদস্য ও বাকিগুলো সম্পাদকীয় পদ ৷ এবারের নির্বাচনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ সৃষ্টি করা হয়েছে ৷

- Advertisement -

গত ১৫ দিন ধরে নিয়মিত প্রচার ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আদালত পাড়ায় ৷ প্রার্থীরা ভোটারদের চেম্বারে গিয়ে এবং মোবাইলে কল ও এসএমএস করে ভোট প্রার্থনা করছেন ৷

প্রধান নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান বাদল সাংবাদিকদের জানান, এবার ভোটার প্রায় ২১ হাজার ৮৩০ জন ৷ সুশৃঙ্খল সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্বপরিকর ৷ ভোটারদের বারের আইডি কার্ড দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে ৷

সাদা প্যানেলে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার শাহাদাত শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ অপরদিকে নীল প্যানেলে সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.