খবরের চোখ
সব সময়

জাতির সামনে এমন কোনো সংকট নেই যার জন্য সংলাপ দরকার: সেতুমন্ত্রী

0

- Advertisement -

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন জাতির সামনে এমন কোনো সংকট নেই, যার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কোনো আবশ্যকতা বা প্রয়োজনীয়তা রয়েছে ৷

বুধবার (১৩ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি ৷ এতে বিএনপি নেতাদের অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ৷

- Advertisement -

ওবায়দুল কাদের বলেন, জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে ৷ দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই এবং পাঁচ বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৷

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের অবিবেচনা প্রসূত ও অযৌক্তিকভাবে মিডিয়ার সামনে সংলাপের মাধ্যমে আলাপ-আলোচনার বিষয়টি উহুথাপন করেছে ৷ কারণ তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক রীতি-নীতির তোয়াক্কা না করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে মেতে উঠেছিল ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.