করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ২৭ হাজার ২২৫ জনে ৷
এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৩ জনের দেহে ৷ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জনে ৷
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
একইসময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জনে ৷ এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন ৷
ওয়াহিদুজ্জামান/ ঢাকা