স্টাফ রিপোর্টার:
সমাজের সচ্ছল ব্যক্তিদেরকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন৷
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বঙ্গভবনে ক্রিডেনশিয়াল হলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে দেশবাসীকে ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে মিলেমিশে উপভোগের অনুরোধ জানান ৷
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান ৷
রাষ্ট্রপ্রধান ফিলিস্তিনের নির্মমতার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো ৷ তাদের দু:খ-কষ্ট লাঘবে নিজের সাধ্যমত চেষ্টা করা ৷
তিনি আরও বলেন, এই ঈদের মধ্যেও ফিলিস্তিনসহ যুদ্ধবিগ্রহ ও আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষের অবর্ননীয় দু:খ-কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন ৷
সূত্র: বাসস